Prime Bank PLC সম্প্রতি তাদের নতুন ডিজিটাল ব্যাংকিং ইনিশিয়েটিভ Prime NOW লঞ্চ করেছে। লঞ্চের পর থেকেই কার্ড ফি, চার্জ ওয়েভার, ট্রানজেকশন লিমিট এবং ক্যাশ ইন পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন আসছে। এই পোস্টে আমরা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর দেব। সব তথ্য Prime NOW এর অফিশিয়াল লাইভ চ্যাট, ফেসবুক পেজ, ইমেইল এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

PRIME NOW তে একাউন্ট করতে কী কী প্রয়োজন?

Google Playstore থেকে আপনাকে Prime NOW অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করতে হবে এবং এরপর আপনার NID, নমিনির NID / Passport, আপনার সেলফি দিয়েই একাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং পরবর্তীতে এড্রেস ভেরিফিকেশন এবং ইনকাম ডকুমেন্টস দিয়ে লিমিট বাড়িয়ে নিতে পারবেন।

কোন একাউন্টে কিরকম লিমিট? Student একাউন্ট বলে কিছু আছে এটায়?

Simplified একাউন্টে লিমিট ১ লাখ / মাস, আর Regular একাউন্টে লিমিট ১০ লাখ / মাস। আর হ্যাঁ, স্টুডেন্ট একাউন্ট বলে কিছু এটায় নেই।

কার্ড ফি কত?

Prime NOW এর কার্ড প্রথম বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। দ্বিতীয় বছর থেকে কার্ড ফি ৬০০ টাকা এবং ১৫% ভ্যাট সহ মোট ৬৯০ টাকা।

কার্ড ফি মওকুফ করার সুযোগ আছে কি?

আছে। প্রথম বছরের কার্ড তো এমনিতেই ফ্রি। দ্বিতীয় বছর থেকে যদি কেউ ই-কমার্স এবং POS মিলিয়ে মোট ২৪টি ট্রানজেকশন সম্পন্ন করতে পারেন তাহলে কার্ড ফি মওকুফ হয়ে যাবে।

ট্রানজেকশনের কোনো মিনিমাম অ্যামাউন্ট আছে কি?

না, নেই। যেকোনো পরিমাণের POS বা ই-কমার্স ট্রানজেকশন গণনায় ধরা হবে। ছোট অ্যামাউন্ট হলেও সমস্যা নেই।

এসএমএস চার্জ কত?

লঞ্চিং অফারে বর্তমানে ফ্রি। পরবর্তীতে নিয়মিত চার্জ কার্যকর হলে ৩০০ টাকা এবং ১৫% ভ্যাট সহ মোট ৩৪৫ টাকা হবে।

একটা বিষয় জানিয়ে রাখা দরকার, Touch ID সক্রিয় থাকলে এসএমএস ফ্রি থাকার কথা আছে কিন্তু এটি এখনো অফিশিয়ালভাবে প্রচার করা হচ্ছে না। তাই আপাতত ধরে নেওয়াই ভালো যে এসএমএস চার্জ একটি নির্দিষ্ট সময়ের পর প্রযোজ্য হবে।

একাউন্ট মেইনটেনেন্স চার্জ আছে?

না। Prime NOW একাউন্টে কোনো মেইনটেনেন্স চার্জ নেই।

BEFTN, NPSB এবং RTGS চার্জ কেমন?

BEFTN এবং NPSB উভয়ই সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র RTGS ট্রানজেকশনে ৪৯ টাকা চার্জ প্রযোজ্য।

একাউন্ট ডিটেইলস কোথায় পাওয়া যাবে?

Prime NOW অ্যাপ খুললে উপরের দিকে একটি QR কোড দেখা যাবে। সেটা স্ক্যান করলেই একাউন্টের সব তথ্য পেয়ে যাবেন। তথ্যের জন্য জেনে রাখুন, ব্যাংকের নাম Prime Bank PLC এবং ব্রাঞ্চের নাম Head Branch, Dhaka South। একাউন্ট নম্বর অ্যাপ এবং QR কোড উভয় জায়গায় দেওয়া আছে।

PRIME NOW

টাকা ক্যাশ ইন করবেন কীভাবে?

কয়েকটি উপায়ে ক্যাশ ইন করা যাবে। Prime Bank এর যেকোনো ব্রাঞ্চে সরাসরি জমা দিতে পারবেন। যেকোনো CRM মেশিন ব্যবহার করতে পারবেন। অন্য ব্যাংক থেকে BEFTN, NPSB বা RTGS এর মাধ্যমে পাঠাতে পারবেন। আবার সরাসরি অ্যাপের Add Money অপশন থেকেও ক্যাশ ইন করা যাবে।

কার্ড কি ডুয়েল কারেন্সি?

এখনো না। বর্তমানে Prime NOW এর কার্ড শুধুমাত্র সিঙ্গেল কারেন্সি সাপোর্ট করে। ভবিষ্যতে তারা আপডেট আনলে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন চালু হবে এবং সেই সময়ে Endorsement সংক্রান্ত বিষয়গুলোও পরিষ্কার হবে।

একাউন্টের ফিচার কি?

  • বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড যেটা Mastercard এর সাথে পার্টনারশীপ করে লঞ্চ করা হয়েছে।
  • সম্পূর্ণ অনলাইন বেইজড (একাউন্ট খোলা থেকে শুরু করে কার্ড রিসিভ, ডিপোজিট থেকে এনক্যাশ) সবকিছুই অনলাইনে করতে পারছেন।
  • FDR ও DPS ওপেন করতে পারতেছেন অনলাইনে এবং এনক্যাশ ও করে ফেলার সুযোগ আছে অ্যাপ এর মধ্যেই। তাই ব্যাংকের যাওয়ার ঝামেলা নেই।
  • ৩টি ভিন্ন কালারের মধ্য থেকে নিজের পছন্দের কালার চুস করে নেওয়ার স্বাধীনতা পাচ্ছেন।

কার্ড পেতে হলে কি কোন ডিপোজিট করতে হবে?

না, আপনাকে কার্ড পাওয়ার জন্য কোন পূর্ব ডিপোজিট করতে হবে না।

কোন কুরিয়ারের মাধ্যমে কার্ড ডেলিভারি করা হচ্ছে?

বর্তমানে Prime Bank PLC এর Prime NOW কর্তৃপক্ষ Padma Courier এর মাধ্যমে কার্ড ডেলিভারি দিচ্ছে।

Prime NOW এখনো নতুন, তাই কিছু বিষয় এখনো পরিষ্কার হয়নি বা প্রচার হয়নি। তবে যেগুলো নিশ্চিত তা হলো কোনো মেইনটেনেন্স চার্জ নেই, BEFTN এবং NPSB ফ্রি, প্রথম বছর কার্ড ফ্রি এবং ২৪টি ট্রানজেকশন করলে পরের বছরও কার্ড ফ্রি রাখা যাবে। এই তথ্যগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিলে আর কোনো বিভ্রান্তি থাকবে না।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সকল পোস্ট